ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০/১২/২০২৫ ১:১৬ পিএম
বাম থেকে ড. মাইমুল আহসান খান, এ এস এম সুজা উদ্দিন ও মোহাম্মদ হোসাইন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রথম ধাপে ১২৫ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় ঢাকার বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।

এসময় পর্যটন, রোহিঙ্গা ইস্যুসহ নানা কারণে গুরুত্বপূর্ণ কক্সবাজার জেলার চারটি সংসদীয় আসনের মধ্যে তিনটি আসনে এনসিপির শাপলা কলি প্রতীক নিয়ে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীর নাম ঘোষণা করা হয়।

চকরিয়া ও পেকুয়া নিয়ে গঠিত কক্সবাজার-১ আসনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক চেয়ারম্যান ড. মাইমুল আহসান খান মনোনয়ন পেয়েছেন, বর্তমানে তিনি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অব চিটাগাংয়ের আইন অনুষদের ডিন হিসেবে কর্মরত রয়েছেন।

দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজা উদ্দিন, দুই দ্বীপ উপজেলা মহেশখালী ও কুতুবদিয়া নিয়ে গঠিত কক্সবাজার-২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

অন্যদিকে রোহিঙ্গা ইস্যুর কারণে আলোচিত দুই সীমান্ত উপজেলা উখিয়া ও টেকনাফ নিয়ে গঠিত কক্সবাজার-৪ আসনে লড়বেন এনসিপি কক্সবাজার জেলা শাখার দপ্তর সম্পাদক মোহাম্মদ হোসাইন।

কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও নিয়ে গঠিত কক্সবাজার-৩ আসনে প্রথম ধাপে দলটি কোন প্রার্থী ঘোষণা করেনি।

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব তাসনিম জারা গণমাধ্যমকে জানান, মনোনয়ন ফরম দেশের সবার জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন তারা। দেড় হাজারের বেশি মানুষ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer