উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২০/০৮/২০২৪ ৯:২১ পিএম

কক্সবাজারে মুক্তামণি নামের এক তরুণী নিজ বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ৭ টায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ওই তরুণী কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ছনখোলা মালিপাটা ইউনূস ঘোনা এলাকার দানু মিয়ার মেয়ে বলে জানা যায়।

নিহতের মা ছেনুয়ারা বেগম জানান, ৭ মাস আগে পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা ইমরান নামে এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে মুক্তামণির। পরে ইমরানের ৩ জন স্ত্রী থাকার বিষয় অবগত হলে তার সাথে সম্পর্ক বিচ্ছেদ করে।

দীর্ঘ ৬ মাস আবারও মুক্তমণিকে নানাভাবে ব্ল্যাকমেইল করতে থাকে ইমরান। পরে চাপ সইতে না পেরে সে আত্মহত্যার পথ বেছে নেয়।

মুক্তামণির ভাই সাহাব উদ্দিন জানান, ইমরানের আরও ৩ বউ আছে। বিষয়টি জানতে পেরে তার বোন ইমরানের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে। কিন্তু এরপরও তাকে মানসিকভাবে চাপ প্রয়োগ করতে থাকে ইমরান।

বিষয়টা ইমরানের পরিবারকে জানালেও তারা উল্টা নানা অপবাদ ও অপমান করে তাদের। এই ঘটনায় ইমরানের ফাঁসি দাবি করেন পরিবারের সদস্যরা

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়। এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তাছাড়া বিষয়টি খতিয়ে দেখছি আমরা

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...