প্রকাশিত: ৩০/০৬/২০২২ ৮:১৫ এএম , আপডেট: ৩০/০৬/২০২২ ৮:১৫ এএম

নুপা আলম ::
কক্সবাজারে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে চলছে। চলতি জুন মাসের ২৯ দিনে কক্সবাজার সদর হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ৮১ জন।

যার মধ্যে বুধবার পর্যন্ত ২২ জন রোগী কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মো. মোমিনুর রহমান।
তিনি জানান, ভর্তি থাকা ডেঙ্গু রোগীর মধ্যে ৯ জন পুরুষ এবং ১৩ জন নারী। মঙ্গল ও বুধবার ২৪ ঘন্টায় নতুন ভর্তির সংখ্যা ৪ জন।
তিনি জানান, জুন মাসে মোট ৮১ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী পাওয়া গেছে। যার মধ্যে ৩৭ জন পুরুষ, ৩৬ জন নারী ও ৮ জন শিশু রয়েছে। আক্রান্তের মধ্যে রোহিঙ্গার সংখ্যা কতজন তা আলাদা কোন তথ্য দিতে পারেননি
হাসপাতালের তত্ত্বাবধায়ক।

তবে কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা: আশিকুর রহমান জানান, গত ৩ দিন আগে আড়াই বছর বয়সের রোহিঙ্গা এক শিশুর মৃত্যু হয়েছে। তার কাছেও এ পর্যন্ত কতজন রোহিঙ্গা আক্রান্ত হয়েছে তার মোট সংখ্যা পাওয়া যায়নি।
কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মো. মোমিনুর রহমান জানান, বর্ষাকালে বৃষ্টি চলছে। ভিন্ন স্থানে বৃষ্টির পানি জমে থাকে। একই সঙ্গে কক্সবাজারে সড়কের সংস্কার কাজ চলমান রয়েছে। যার কারণে অসংখ্য গর্তে পানি জমে ডেঙ্গু পরিবহনকারি এডিস মশার জন্ম হচ্ছে। অপরদিকে পর্যটন এলাকা হওয়ায় অনেক পর্যটক কক্সবাজার ভ্রমণে আসেন। যারা আবাসিক হোটেলে অবস্থান করেন। কিন্তু আবাসিক হোটেলে মশরীর ব্যবহার না থাকায় ঝুঁকি বাড়ছে। ডেঙ্গুর জীবানুবহন করে কোন ব্যক্তি কক্সবাজার এসে রাত্রি যাপন করলে তাকে কোন মশা কামড়ানোর পর অন্য ব্যক্তিকে কামড় দিয়ে সংক্রমণ বাড়াচ্ছে। তাই মশারী ব্যবহার করার পরামর্শ দিয়েছেন তিনি। সুত্র: দৈনিক কক্সবাজার

পাঠকের মতামত

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...

অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়াই হিমছড়িতে ইকো রিসোর্টের নামে হোটেল নির্মাণ

পর্যটকের ঢল আছে, কিন্তু নিরাপদ পর্যটন নিশ্চিতের ব্যবস্থা নেই– দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারের চিত্র অনেকটা ...

ইনানীতে বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শনে সেনাপ্রধান

কক্সবাজারের ইনানীতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ...