প্রকাশিত: ১৮/০৭/২০২২ ৯:০৩ এএম


কক্সবাজার জেলায় ডেঙ্গুর প্রকোপ আশংকাজনভাবে বেড়েছে । সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে এ বছর ডেঙ্গুতে তিনজনের মৃত্যুর খবর জানাল স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত—এই ২৪ ঘণ্টায় কক্সবাজারে ডেঙ্গুতে দুইজনের মৃত্যু হয়েছে।

এর আগে গত মাসে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে একজনের মৃত্যু হয়েছিল।

ওই ২৪ ঘণ্টায় সারা দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে নতুন ৫৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসার জন্য ভর্তি হয়েছে।

এর মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ৩৫ জন ভর্তি হয়েছে, বাকিরা দেশের বিভিন্ন জেলার হাসপাতালে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখা যাচ্ছে, ঢাকার পর কক্সবাজার জেলায় ডেঙ্গুর প্রকোপ একটু বেশি।

এ বছর জানুয়ারি থেকে আজ পর্যন্ত কক্সবাজারের সরকারি হাসপাতালে ৯৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।

এর মধ্যে মারা গেছে দুইজন। আর সর্বশেষ ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ১২ জন।

জানুয়ারির শুরু থেকে আজ পর্যন্ত সারা দেশে হাসপাতালে ১ হাজার ৭২৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসার জন্য ভর্তি হয়েছে

এর মধ্যে ঢাকায় ১ হাজার ৪৯১ জন। ঢাকা ছাড়া দেশের অন্যান্য জেলায় ২৩২ জন।

আজ সারা দেশে ২২২ জন রোগী চিকিৎসাধীন। এর মধ্যে ঢাকার ৪৭টি হাসপাতালে ১৭০ জন এবং ঢাকার বাইরে ৫২ জন ভর্তি আছে। এর মধ্যে শুধু কক্সবাজার জেলার সরকারি হাসপাতালে ভর্তি আছে ৩৭ জন।

পাঠকের মতামত

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...