ইমাম খাইর, উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ৩১/০৮/২০২২ ১২:৪৮ পিএম

কক্সবাজার শহরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তানভীর আহমদ (১৪) নামে স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩০ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
তানভীর আহমদ শহরের পাহাড়তলী এলাকার বাসিন্দা ও কক্সবাজার ইসলামিয়া মহিলা কামিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা আবদুর রহিমের মেজ ছেলে এবং কক্সবাজার ইন্টারন্যাশনাল স্কুলের ৭ম শ্রেণির ছাত্র।
তানভীরের চাচা মাস্টার জসিম উদ্দিন জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে শুক্রবার তানভীরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকের তত্বাবধানে তার চিকিৎসা চলছিলো। কোন উন্নতি হয় নি। অবস্থা আশংকাজনক অবস্থায় মঙ্গলবার বেলা ২ টার দিকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
বুধবার (৩১ আগস্ট) জুহর নামাজের পর পাহাড়তলী রহমানিয়া মাদরাসা মাঠে তানভীরের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে চিরসমাহিত করা হবে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...