প্রকাশিত: ১৪/০৮/২০১৭ ৫:১৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:১১ পিএম

ডেস্ক রিপোর্ট ::
কক্সবাজার শহরতলীর পূর্ব লারপাড়া এলাকা থেকে মোঃ ইউনুস (২৫) নামের এক যুবককে দুই হাজার ইয়াবাসহ আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টীম। সোমবার (১৪ আগষ্ট) সকাল সাড়ে ৮ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নোঙর মাদকাশক্তি নিরাময় কেন্দ্রের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক যুবক একজন পাচারকারী। ইয়াবাসমূহ সে পাচারের জন্য নিচ্ছিল। তার বিরুদ্ধে ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) এর ৯ (খ) ধারায় কক্সবাজার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোমেন মন্ডল। তিনি জানান, গোপন সংবাদে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে হাঁটুর নিচে টেপ দ্বারা মোড়ানো ৪০ টি ছোট পলি প্যাকেট হতে মোট ২০০০ ইয়াবা ট্যাবলেট উদ্বার করা হয়। অভিযানকালে ইন্সপেক্টর ধননজয় চন্দ্র দেবনাথ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer