প্রকাশিত: ২২/১০/২০১৭ ৩:৫২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:৫৪ এএম

বিশেষ প্রতিবেদক::
ডাকাতির প্রস্তুতিরকালে কক্সবাজার সদরের ঝিংলজায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। রোববার ভোর ৩টার দিকে সাংস্কৃতিক কেন্দ্র এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, কক্সবাজার সদরের দক্ষিণ হাজী পাড়ার ঝিলংজার মৃত আবুল হাশেমের ছেলে সোহেল (২৪), একই এলাকার ইদ্রিসের ছেলে মোঃ আরমান (২০), চট্টগ্রামের কর্ণফুলি থানার শিকলবাহা লালপুল এলাকার শামসুল আলম(২২) শহরের মোহাজের পাড়া নুর আহাম্মদের ছেলে নুরুল ইসলাম (২৫), মহেশখালী দলিয়ার পাড়ার শামশুল আলমের ছেলে লোকমান হাকিম (২৬), লাইট হাউজ পাড়ার মৃত আঃ গফুরের ছেলে মোঃ হানিফ (৩৬)।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ রনজিত কুমার বড়ুয়া জানান, কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পাশের গলিতে ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছিল ওই ডাকাতরা। এই তথ্যে ভিত্তিতে ওসির নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে ডাকাতদের গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৬টি ছুরি, ৩টি মুখোশ ও ৪টি লোহার রড উদ্ধার করা হয়।

রনজিত কুমার বড়ুয়া জানান, গ্রেফতারকৃদের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, দস্যুতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

 

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...