প্রকাশিত: ২৪/০৫/২০২২ ৯:৪৭ এএম

কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একাধিক স্থানে সশস্ত্র দুই ডাকাতদলের সদস্যদের মধ্যে ব্যাপক গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় হেলাল উদ্দিনের নেতৃত্বে ডাকাতদলের গুলিতে নিহত হয়েছেন প্রতিপক্ষের নেতৃত্বে দেওয়া ডাকাত সর্দার আমির হোসেন (৪৫)।

এ সময় গুলিবিদ্ধ হয়ে দুইপক্ষের কয়েকজন ডাকাত সদস্য আহত হয়েছেন। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা এই তথ্য নিশ্চিত করলেও পুলিশ তাৎক্ষণিকভাবে কতজন ডাকাত বা স্থানীয় লোকজন গুলিবিদ্ধ হয়েছে তা নিশ্চিত করতে পারেনি। তবে গুলিতে ডাকাত সর্দার আমির হোসেন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে পুলিশ।

সোমবার (২৩ মে) রাত পৌনে ১০টার দিকে ইউনিয়নের মিঠাছড়ি ও মালুমঘাট বাজার এলাকায় দফায় দফায় এই গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ডুলাহাজারা ইউনিয়নের মিঠাছড়ি এলাকায় দুই ডাকাতদলের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গুলিতে নিহত হয় ডাকাত সর্দার ডুলাহাজারার রিজার্ভপাড়ার আমির হোসেন। এ সময় অপর ডাকাতদলের প্রধান হেলাল উদ্দিন দ্রুত মিঠাছড়ি এলাকাত্যাগ করে মালুমঘাট বাজারের দিকে চলে আসে।

একইসাথে পিছু নেয় নিহত ডাকাত সর্দার আমির হোসেনের সতীর্থরাও। দ্বিতীয় দফায় মালুমঘাট বাজারে এলোপাতাড়ি গুলিবর্ষণ করতে থাকে আমির হোসেন দলের সদস্যরা। এ সময় মালুমঘাট বাজারের অন্তত ১৫টি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালায় ডাকাতদলের সদস্যরা।

ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর জানান, দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল ডাকাত সর্দার ও অন্তত ৩০ মামলার পলাতক আসামি আমির হোসেন। পাশাপাশি হেলাল উদ্দিন নামের আরেক দুর্ধর্ষ ডাকাতের সঙ্গে আমির হোসেনর আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ দেখা দেয়। সেই বিরোধকে কেন্দ্র করে সোমবার রাতে দুই ডাকাতদল দফায় দফায় সংঘর্ষে ও গোলাগুলিতে জড়ায়।

চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. তফিকুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। প্রতিপক্ষের গুলিতে নিহত ডাকাত সর্দার আমির হোসেনের লাশ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...

অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়াই হিমছড়িতে ইকো রিসোর্টের নামে হোটেল নির্মাণ

পর্যটকের ঢল আছে, কিন্তু নিরাপদ পর্যটন নিশ্চিতের ব্যবস্থা নেই– দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারের চিত্র অনেকটা ...

ইনানীতে বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শনে সেনাপ্রধান

কক্সবাজারের ইনানীতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ...