ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১/০৮/২০২২ ৫:০৩ পিএম
সেন্টমার্টিন জেটি ঘাট থেকে ছেঁড়াদ্বীপে যাওয়ার অপেক্ষায় ট্রলার।

কক্সবাজারের নাজিরারটেক পয়েন্টে মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ আরও তিন জেলের মরদেহ উদ্ধার হয়েছে। এ পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়।

এফবি মায়ের দোয়া ট্রলারের মালিক জাকের হোসেন জানান, উদ্ধার পাঁচজন খুরুশকুল ইউনিয়নের বাসিন্দা। এ ঘটনায় আরও তিনজন নিখোঁজ রয়েছেন।

কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন জানান, দুপুরে মহেশখালী চ্যানেল থেকে হোসেন আহমদ, আজিজুল হক ও মোহাম্মদ আবছারের মরদেহ কোস্টগার্ডের সহযোগিতায় উদ্ধার করে স্থানীয় জেলেরা।

এর আগে শনিবার রাত পর্যন্ত স্থানীয় জেলে ও কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে মো. আয়ুব ও সাইফুল ইসলাম নামের দুই জেলের মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সদর উপজেলার খুরুশকূলের জাকির হোসাইনের ‘এফবি মায়ের দোয়া’ ট্রলারটি ১৯ জেলে নিয়ে সাগরে মাছ ধরতে যায়। পরে ফেরার সময় শুক্রবার ট্রলারটির দুর্ঘটনার শিকার হয়। খবর পেয়ে স্থানীয় কোস্টগার্ড সদস্য ও জেলেরা তাৎক্ষণিকভাবে আট জনকে উদ্ধার করলেও ১১ জন নিখোঁজ ছিলেন। দুর্ঘটনার শিকার ট্রলারটি এখনো উদ্ধার হয়নি।

জাগো নিউজ

পাঠকের মতামত

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...

অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়াই হিমছড়িতে ইকো রিসোর্টের নামে হোটেল নির্মাণ

পর্যটকের ঢল আছে, কিন্তু নিরাপদ পর্যটন নিশ্চিতের ব্যবস্থা নেই– দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারের চিত্র অনেকটা ...

ইনানীতে বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শনে সেনাপ্রধান

কক্সবাজারের ইনানীতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ...