উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১০/০৩/২০২৫ ১০:০৬ এএম

কক্সবাজার শহরের ছিনতাইকারী চক্রের মূলহোতা ছিনতাই, মাদক, অস্ত্রসহ ১৫ মামলার আসামি মোঃ শের আলীকে গ্রেফতার করেছে র‌্যাব।

শের আলী(৫০) সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের কুলিয়াপাড়ার মৃত কালামিয়ার পুত্র।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৫ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৯ মার্চ রাত ৯টার দিকে শহরের লালদিঘির পাড় এলাকায় অভিযান চালিয়ে সক্রিয় ছিনতাইকারী শের আলীকে গ্রেফতার করে।

তার রেকর্ডপত্র যাচাই করে করে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর ছদ্মবেশে ছিনতাইকারী চক্রের সাথে জড়িত। মাদক ও অস্ত্রসহ ১৫টিরও অধিক মামলার রয়েছে।

র‌্যাব-১৫ আরও জানায়, আইন-শৃঙ্খলা রক্ষার্থে দেশের বর্তমান পরিস্থিতি মোকাবেলায় অবৈধ অস্ত্র উদ্ধার, জলদস্যু, ডাকাত, চুরি-ছিনতাই, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক, অপহরণ ও নানাবিধ অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এসব অপরাধে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসাসহ পর্যটন নগরীতে আগত দেশী-বিদেশী পর্যটক ও স্থানীয় জনসাধারণের জানমালের নিরাপত্তা বিধান করতে সার্বক্ষনিকভাবে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও নজরদারি অব্যাহত রয়েছে।

শের আলীকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে ।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...