উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৬/০৫/২০২৫ ৭:৪১ এএম

কক্সবাজার জেলার মানুষকে এখন আর থানায় গিয়ে জিডি (সাধারণ ডায়েরি) করতে হবে না। তারা ঘরে বসেই অনলাইনে ‘সহজে’ ও ‘দ্রুততর’ সময়ে জিডি করতে পারবেন।

বৃহস্পতিবার থেকে এ সেবা চালু হয়। আইনগত সেবাকে নাগরিকের দোরগোড়ায় পৌঁছে দিতে বাংলাদেশ পুলিশ এ উদ্যোগ গ্রহণ করেছে।

অনলাইন জিডি কার্যক্রম পুলিশি সেবাকে সহজ, দ্রুত, স্বাচ্ছন্দ্যময় ও হয়রানিমুক্ত করার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখবে বলে পুলিশ সুপার মো. সাইফুদ্দীন শাহীন আশাবাদ ব্যক্ত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার থেকেই এ কার্যক্রম শুরু হলো। যে কেউ চাইলেই এখন থেকে অনলাইন জিডি কার্যক্রমের সেবা গ্রহণ করতে পারবেন।

বাংলাদেশ পুলিশ প্রাথমিক পর্যায়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এবং কক্সবাজার জেলাসহ চট্টগ্রাম রেঞ্জের সব জেলায় ‘অনলাইন জিডি প্ল্যাটফর্মে সব ধরনের জিডি’ (সাধারণ ডায়েরি) সেবা চালুর উদ্যোগ গ্রহণ করে।

সপ্তাহের সাতদিন ২৪ ঘণ্টাই জিডি করা যাবে। এতে সময়, যাতায়াত ও খরচ বাঁচবে, ডিজিটাল ট্র্যাকিং সুবিধায় আপনার জিডির অগ্রগতি জানতে পারবেন, তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত থাকবে, নাগরিকদের দ্রুত আইনি সেবা নিশ্চিত করতে কার্যকর মাধ্যম হবে।

পুলিশ জানিয়েছে, মোবাইল, এনআইডি, পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স হারানো, হুমকি পাওয়া বা নিরাপত্তার আশঙ্কা, মেয়ে বা নারী নিখোঁজ বা সন্দেহজনক অবস্থান, অনাকাঙ্ক্ষিত ফোনকল এবং সন্দেহজনক ব্যক্তি বা ঘটনার তথ্য প্রদানসহ আরো অনেক বিষয়ে জিডি করা যায়

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...