ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২/০৯/২০২৪ ৭:৫৭ এএম

কক্সবাজারের হোটেল মোটেল জোনে গোয়েন্দা পরিচয়ে চাঁদাবাজির সময় মাকসুদুল্লাহ নামে এক বিজিবি সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে চাঁদাবাজির নগদ টাকা, ওয়াকিটকিসহ গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে একটি সরকারি গোয়েন্দা সংস্থার সদস্যরা তাকে আটকের পর রাতে বিজিবির হাতে তুলে দেন।

আটক বিজিবির সদস্য মাকসুদুল্লাহ গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর এলাকার বাসিন্দা জহির ইসলামের ছেলে। তিনি বান্দরবান লামায় ৫৭ বিজিবির ল্যান্সনায়েক হিসেবে কর্মরত রয়েছেন।

লামা-৫৭ বিজিবির সার্জেন্ট মাহফুজুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, কক্সবাজার পৌরসভা কলাতলী এলাকায় মাকসুদুল্লাহ নামে এক ব্যক্তি নিজেকে গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন গেস্ট হাউসে চাঁদাবাজি করে আসছে। শুক্রবার দুপুরে হোটেল মোটেল গেস্ট হাউস এলাকায় একটি হোটেলে চাঁদাবাজি করতে যায়। এ সময় তার কথাবার্তা সন্দেহজনক হলে তাকে সরকারের একটি গোয়েন্দা সংস্থার সদস্যরা আটক করে। জিজ্ঞেসবাদের এক পর্যায়ে নিজেকে বিজিবি সদস্য পরিচয় দিলে কক্সবাজার ৩৪ বিজিবিকে জানানো হয়। পরে জিজ্ঞাসাবাদ করলে তার তথ্য মতে, চাঁদাবাজির ১ লাখ ৪৫ হাজার টাকাসহ বিভিন্ন আলামত জব্দ করে।

গেস্ট হাউস ব্যবসায়ীরা জানান, নিজেকে সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার সদস্য দাবি করে মকসুদুল্লাহ নামে এই যুবক ‘সাগর নিবাস রেস্ট হাউস’ এবং ‘আদ দ্বীন’ হোটেল থেকে চাঁদা আদায় করেন। পরবর্তীতে ৩৪ বিজিবির গোয়েন্দা ইউনিটের (বিএসবি) কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহাবুবুর রহমানের নেতৃত্বে বিজিবির এ সদস্যকে নিয়ে যান।

সার্জেন্ট মাহফুজুল আলম বলেন, আসলে মূল ঘটনা কি আমরা জানি না। যে সদস্যকে আটক করার কথা বলা হচ্ছে তিনি এখনো কক্সবাজার ৩৪ বিজিবির কাছে রয়েছে। তাকে আনা হলে বলা যাবে তার অপরাধ কি। এরপরই ব্যবস্থা নেওয়া হবে। সুত্র, কালবেলা

পাঠকের মতামত

৫৮ অনুমোদন, চলছে ২০০+ সিএনজি: ক্যাম্পে সিন্ডিকেটের অভিযোগ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চলাচলের জন্য শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) অনুমোদন রয়েছে মাত্র ...

সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক ব্যক্তির পা বিচ্ছিন্ন হয়েছে। বৃহস্পতিবার ...

মহেশখালীর এমএলএনজি টার্মিনাল থেকে আংশিক গ্যাস সরবরাহ শুরু

কক্সবাজারের মহেশখালী উপকূলে গভীর সমুদ্রে অবস্থিত ভাসমান এলএনজি টার্মিনালের যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে জাতীয় গ্রিডে ...

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে: উখিয়া ইউএনও

কক্সবাজারের উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ...
Single Page Footer