ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০/০৭/২০২৪ ৯:২০ এএম

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজের ছাত্র নিহত আহসান হাবিবের (২৩) পরিবারকে সঞ্চয়পত্রসহ আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৮ জুলাই) কক্সবাজার জেলা প্রশাসকের দেওয়া তথ্যের ভিত্তিতে নিহত আহসান হাবিবের পরিবারকে নগদ আর্থিক সহায়তাসহ সঞ্চয়পত্র প্রদান করেন প্রধানমন্ত্রী। এ সময় নিহত হাবিবের বাবা-মা ও স্থানীয় চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

জানা যায়, চকরিয়া সরকারি কলেজের ৩য় বর্ষের ছাত্র ও সাবেক ছাত্রলীগের ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক আহসান হাবিব চকরিয়ার ফাঁশিয়াখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হেলালের উদ্দিনের ছেলে। তাদের ২ ভাই ও ২ বোনের একটি অসহায় সংসার। তার বাবা একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাবার আয়ের ওপর ভিত্তি করে সংসার চলে, আর্থিক অবস্থা তেমন ভালো না থাকায় লেখাপড়ার পাশাপাশি নিরুপায় হয়ে হাবিব কক্সবাজারে চাকরি নেন।

গত বৃহস্পতিবার (১৮ জুলাই) রাতে শহর থেকে বাসায় ফেরার পথে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন হাবিব। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

নিহতের বাবা হেলাল উদ্দিন বলেন, আমার ছেলে চাকরির সুবাদে কক্সবাজার থাকত। লেখাপড়ার পাশাপাশি একটি বেসরকারি সংস্থায় পার্টটাইম চকরি করত। ঘটনার দিন বৃহস্পতিবার রাতে বাসায় ফেরার পথে আন্দোলনের সময় দুর্বৃত্তের গুলিতে সে মারা যায়।

এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন জানান, গত রোববার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ ১০ হাজার টাকাসহ ১০ লাখ টাকার সঞ্চয়পত্র হাতে তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পাঠকের মতামত

কক্সবাজারে পর্যটক মৃত্যুর ঘটনায় প্যারাসেইলিং মালিক ফরিদ গ্রেফতার

কক্সবাজারের দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিংয়ের সময় নিরাপত্তাজনিত অবহেলায় পর্যটক অক্ষর সৌভিক রায় (৩১) নিহত হওয়ার ঘটনায় ...

উখিয়া-টেকনাফে অপহরণ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের দুর্গম পাহাড়ি এলাকায় অপহরণ ঠেকাতে সেনাবাহিনীর দুটি ক্যাম্প স্থাপন করা হবে ...

কক্সবাজারের শীর্ষ মাদক কারবারীদের তালিকা করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের শীর্ষ মাদক কারবারিদের একটি নির্মোহ তালিকা প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

৫৮ অনুমোদন, চলছে ২০০+ সিএনজি: ক্যাম্পে সিন্ডিকেটের অভিযোগ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চলাচলের জন্য শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) অনুমোদন রয়েছে মাত্র ...

সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক ব্যক্তির পা বিচ্ছিন্ন হয়েছে। বৃহস্পতিবার ...
Single Page Footer