প্রকাশিত: ০১/০৫/২০২১ ১০:৫০ এএম

ইমাম খাইর::
কক্সবাজার শহরে ১১ বছর বয়সী পথশিশু গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

তারা হলো- পেকুয়া গোয়াখালীর মৃত কামাল হোসেনের ছেলে মোঃ আরিফ (২৭), আব্দুস শুক্কুরের ছেলে মোঃ জুয়েল (১৮) ও টেকনাফ লেদা রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের আব্দুর রশিদের ছেলে মোঃ রাশেদ (২২)।

পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, ৩০ এপ্রিল দিবাগত রাত ২ টার দিকে সদর মডেল থানাধীন ভোটানিক্যাল গার্ডেন এলাকায় ১১ বছরের পথশিশু (নাম গোপন রাখা হলো) গণধর্ষণের শিকার হয়। এ ঘটনায় পথশিশুদের কল্যাণমূলক সংগঠন নতুন জীবনের সদস্য জোবাইর হোসেন (৩১) কক্সবাজার সদর মডেল থানায় অভিযোগ দেন। তার অভিযোগের প্রেক্ষিতে তিনজনকে আটক করা হয়েছে।

এসপি জানান, প্রাথমিক তদন্তে এই জঘন্য ঘটনা সংঘঠনে তাদের সম্পৃক্ততা পাওয়া গেছে। এ ব্যাপারে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে।

ভিকটিমকে হাসপাতালে ভর্তি এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।কক্সবাজার জেলা পুলিশের সিনিয়র কর্মকর্তাগণ হাসপাতালে উপস্থিত হয়ে ভিকটিমের সঙ্গে সাক্ষাৎ এবং তার চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন বলেও জানান পুলিশ সুপার মো. হাসানুজ্জামান।

উল্লেখ্য, বাবা-মা থেকে বিচ্ছিন্ন হয়ে ভিকটিম শিশুটি ভাসমান অবস্থায় কক্সবাজার শহরে ঘোরাফেরা করত।

পাঠকের মতামত

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। ২৭ ...

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, ...

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...
Single Page Footer