প্রকাশিত: ২৬/০৩/২০২০ ৩:০২ পিএম

শাহেদ মিজান::
করোনা ভাইরাস প্রভাব পর থেকে কোয়ারেন্টাইনে রাখা ৬০জনকে ইতোমধ্যে মুক্ত হয়েছেন। এই ৬০ জনের অধিকাংশই আজ বুধবার কোয়ারেন্টাইন সময় শেষ হয়েছে। অন্যদিকে আজ পর্যন্ত নতুন করে আনাসহ আরো ৩২৪জন কোয়ারেন্টাইনে রয়েছে। কক্সবাজারের সিভিল সার্জন মাহবুবুর রহমান এই তথ্য জানান।

তিনি জানান, করোনার প্রভাব শুরুর পর থেকে প্রতিদিনই সন্দেহভাজনদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এই সংখ্যা সর্বোচ্চ দাঁড়িয়েছে ৩৮৪ জন-এ। জেলার প্রতিটি উপজেলায় ছিলো কোয়ারেন্টাইন পর্যবেক্ষণ লোকজন। এর মধ্যে অন্তত ৯০ শতাংশই প্রবাসী।

সিভিল সার্জন আরো জানান, এর মধ্যে কোয়ারেন্টাইনের নির্দিষ্ট সময় (পক্ষকাল) শেষ হওয়ায় গত দুই/তিন থেকে কোয়ারেন্টাইন সম্পন্নকারীদের ছেড়ে দেয়া হয়েছে। সর্বশেষ আজ বুধবার পর্যন্ত ৬০জনকে কোয়ারেন্টাইন থেকে ছেড়ে দেয়া হয়েছে। নির্দিষ্ট সময় শেষ হলেও যথেষ্ট পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তাদেরকে ছাড়া হয়েছে।

কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ মহিউদ্দীন জানান, কক্সবাজারে গত ২৪ মার্চ মোসলিমা খাতুন (৭০) নামের এক নারীর করোনা সনাক্ত করা হয়েছে। অবশ্য তিনি সৌদিআরব থেকে ওমরা হজ¦ করে গত ১৩ মার্চ বাংলাদেশে ফিরেছেন। তাকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তার অবস্থা উন্নতি দিকে যাচ্ছে।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...