প্রকাশিত: ০৯/০৫/২০২০ ৩:৩৬ এএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজারে কোন মার্কেট খোলা হবেনা। এবিষয়ে কক্সবাজার চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি, কক্সবাজার মার্কেট মালিক সমিতির গত ৮মে অনুষ্ঠিত এক অনলাইন যৌথ সভায় প্রাথমিকভাবে একমত পোষন করেছেন অধিকাংশ মতামতদাতা। সভা থেকে অনলাইনে কক্সবাজার দোকান মালিক নেতৃবৃন্দের সাথে অনলাইনে যোগাযোগ করা হলে তাদেরও অধিকাংশ দোকান না খোলার ব্যাপারে প্রাথমিকভাবে মতামত ব্যক্ত করেছেন। আজ শনিবার ৯মে কক্সবাজারে মার্কেট, শপিংমল, দোকান খোলা রাখার বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত হবে।

বিষয়টি কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু মোরশেদ খোকা জানিয়েছেন।

আবু মোরশেদ খোকা আরো বলেন, শুক্রবার অনুষ্ঠিত অনলাইন মিটিং এ কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষে বলা হয়েছে, কক্সবাজারে মার্কেট, শপিংমল, দোকান কেউ খোলা রাখতে চাইলে সম্পূর্ণ নিজ দায়িত্বে সামাজিক ও শারীরিক দুরত্ব বজায় রেখে, সরকারি বিধিমালা মেনে, নিজ দায়িত্বে সুরক্ষিত থেকে কক্সবাজারে মার্কেট, শপিংমল, দোকান খুলতে হবে। কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কিংবা কক্সবাজার মার্কেট ওনার্স এসোসিয়েশন এবিষয়ে কোন দায় দায়িত্ব নেবেনা।

একই বিষয়ে কক্সবাজার মার্কেট ওনার্স এসোসিয়েশনের সভাপতি ও শহরের পূর্ব বাজারঘাটার সৈকত টাওয়ারের সত্বাধিকারী মাহবুবুর রহমান জানান, আজ শনিবার ৯মে বেলা ২টায় এসোসিয়েশনের উদ্যোগে আবু সেন্টারস্থ কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যালয়ে যৌথ সভা আহবান করা হয়েছে। সভায় সার্বিক করোনা পরিস্থিতি বিবেচনা করে সবার মতামতের ভিত্তিতে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান, কক্সবাজার মার্কেট ওনার্স এসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...