প্রকাশিত: ১১/০৬/২০১৬ ৪:৫০ পিএম
ফাইল ছবি
ফাইল ছবি

বিশেষ প্রতিবেদক::

কক্সবাজার সদরের জালালাবাদে কবর খোাড়ার সময় টাকা দাবী করেছে এক ব্যক্তি। শনিবার সকাল ৮ টায় বর্ণিত ইউনিয়নের খামার পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন কবরস্হানে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, স্হানীয় আনোয়ারা বেগম নামে অসুস্হ এক বিধবা শুক্রবার রাতে মারা যায়। তাকে দাফন করার জন্য শনিবার সকালে খামার পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন কবরস্হানে কবর খুড়তে যায় আত্নীয় স্বজনরা। মৃতের ছোট ভাই আমান উল্লাহ জানান, কবরের স্হান নির্বাচন করার পর ঝোপঝাড় পরিস্কার করার সময় খামার পাড়ার জনৈক ছৈয়দ নুর এসে এখানে কবর খনন না করার জন্য বলে। কবর খুড়তে যাওয়া চাঁদ মিয়া বলেন, কবরস্হানের জমি তার নিজের উল্লেখ করে এময় দশ হাজার টাকা দাবী করে ছৈয়দ নূর। এ নিয়ে কবরস্হানে হট্টগোল শুরু হলে চারদিক থেকে জনগন সমবেত হলে অবস্হা বেগতিক দেখে চম্পট দেয় সে। মৃত গোলাম কাদের মাষ্টারের ছেলে উক্ত ছৈয়দ নূর রামু ইউনিয়ন ভূমি অফিসে পিয়ন পদে কর্মরত আছে বলে জানা গেছে। কবর খননে বাধা দেয়ায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। উপরোক্ত ব্যাপারে অভিযুক্ত ছৈয়দ নূর জানান, এটা আসলে একটু ভুল হয়ে গেছে। এ নিয়ে নিউজ না করার অনুরোধও করেন তিনি। মসজিদ পরিচালনা কমিটির সদস্যরা জানান, গত এপ্রিল মাসে মসজিদের দোতলা সম্প্রসারণ কাজ করার সময়ও বাধা দিয়েছিল উক্ত ছৈয়দ নূর।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...