নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬/০৮/২০২২ ১:৫১ পিএম

কক্সবাজার কটেজ জোনের দালাল চক্রের মূলহোতা টমটম মালেক (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে টুরিস্ট পুলিশের সদস্যরা। রবিবার (১৪ আগস্ট) সকাল ৮টার দিকে কক্সবাজার পয়েন্টের নীলিমা রিসোর্টের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার টুরিস্ট পুলিশ রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম।


তিনি জানান, টমটম মালেক দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পর্যটকদের মিথ্যা তথ্য দিয়ে প্রতারণা করে এবং বিভিন্ন হোটেলে নিয়ে জিম্মি করে টাকা আদায় করতো। এছাড়া এ কাজে সে প্রভাবশালীদের নিয়মিত মাসিক চাঁদা দিয়ে চুপ রাখতো। মালেকের গ্রুপে ৩০ জনেরও বেশি দালাল সদস্য কাজ করে।

মালেক প্রাথমিক কটেজ জোনের টর্সার সেলের সংশ্লিষ্টতা কথাও স্বীকার করছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

পাঠকের মতামত

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...
Single Page Footer