প্রকাশিত: ০২/১০/২০১৬ ৮:৪৫ পিএম , আপডেট: ০২/১০/২০১৬ ৮:৪৬ পিএম

শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার::
কক্সবাজারে এবার দুইশো ছিয়াশিটি মন্ডপে অনুষ্টিত হবে শারদীয় দূর্গাপূজা । ইতিমধ্যে সকল মন্ডপে প্রতিমা তৈরীর কাজ চলছে পুরোদমে। ১১ অক্টোবর বিশ্বের দীর্ঘতম সৈকতে অনুষ্টিত হবে দেশের বৃহত্তম প্রতিমা নিরঞ্জন অনুষ্টান।

সে লক্ষে সম্পন্ন হয়েছে সার্বিক প্রস্তুতি।

রোববার সকাল সাড়ে ১১টায় লালদীঘিরপাড়স্থ কার্যালয়ে কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. রণজিত দাশের সভাপতিত্বে অনুষ্টিত সংবাদ সম্মেলনে সাধারন সম্পাদক বাবুল র্শমাসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় কর্মরত সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা পুঁজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল র্শমা জানান, শারদীয় দুর্গা পুঁজা অনুষ্ঠান নির্বিঘ্নে করার লক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রতিটি মন্ডপে নিজস্ব সেচ্ছাসেবকদল নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত থাকবে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer