উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫/১২/২০২৫ ১১:৪০ এএম

আগামী ৬ মাসের জন্য ৪৯ সদস্য বিশিষ্ট কক্সবাজার জেলা কমিটি অনুমোদন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কমিটিতে শিক্ষাবিদ অধ্যাপক আখতার আলমকে আহ্বায়ক, খালিদ বিন সাঈদকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মুহাম্মদ ওমর ফারুককে সদস্য সচিব করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন নুরুল আবছার সিকদার, মো. তারেক ইকবাল, মিজানুর রহমান মিল্কি, এড. রফিকুল ইসলাম, রাশেদুল আরাফাত, নূরসী ইসলাম, শফিকুল ইসলাম এবং তানিয়া কাশেম।

সিনিয়র যুগ্ম সদস্যসচিব পদে লায়ন মো. রিদোয়ান শরীফ এবং যুগ্ম সদস্যসচিব হিসেবে আখতার হোসাইন, সিরাজুল হক নিজামী, এড. রবিউল ইসলাম, নাজমুল হাসান ও আমিনুল হক মনোনীত হয়েছেন।

সাংগঠনিক সম্পাদক রাইয়ান কাসেমের সঙ্গে যুগ্ম সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন সাঈদ আনোয়ার স্বাধীন, আব্দুল মোমেন খাঁন, মাহবুব আলম, খাইরুল ইসলাম, এড. আ.ন.ম. এনায়েত উল্লাহ, মো. রফিকুল ইসলাম, তাশদীদুর রেজা চৌধুরী, আরিয়ান খান ফারাবি, নওশাবা সিয়াম, শরীফে নেওয়াজ এবং সাকিয়া সুলতানা সাকি।

দপ্তর বিষয়ক সম্পাদক হয়েছেন মুহাম্মদ হোসাইন। জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাসউদ সিদ্দিক। প্রচার সম্পাদক হিসেবে রয়েছেন সাইফুল ইসলাম বাপ্পা এবং কোষাধ্যক্ষ হয়েছেন এড. মুবিনুল হক জুশেদ।

এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন ইঞ্জিনিয়ার সেলিম রেজা, বজল আহমদ শুভ, ইয়াসির আল আমিন, আবছার কামাল, হেফাজত উল্লাহ, মো. আলাউদ্দিন, শাহাদাত হোসাইন আবির, সোহানুর রহমান সোহেল, আব্দুল্লাহ সউদ, তারেক আজিজ, কামাল হোসেন, মুহাম্মদ মোবারক, হুররামুল ইসলাম, শাহাদাত হোসাইন, আবুল হাশেম এবং আল জুবাইয়েত হাসান।

এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত আহ্বায়ক আখতার আলম জানান, তার ওপর অর্পিত দায়িত্ব কমিটির সবাইকে সঙ্গে নিয়ে তিনি যথাযথভাবে পালন করবেন। এজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, আমরা ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত কক্সবাজার দেখতে চাই।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...