প্রকাশিত: ২৪/০৩/২০২০ ৬:১২ পিএম

কক্সবাজারে এক নারীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় তিনি যে ভবনে বসবাস করতেন তা লকডাউন করেছে প্রশাসন।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে শহরের ৭ নং ওয়ার্ডের কচ্ছপিয়া পুকুর এলাকার ওই বাড়িটি লকডাউন করা হয়।

সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মহিউদ্দিন lবলেন, গত ১৩ মার্চ এ নারী সৌদি আরব থেকে দেশে এসেছেন। তার কিছুদিন পর অসুস্থতাবোধ করলে হাসপাতালে আনা হয়। পরে সন্দেহ হওয়ায় তাকে আইসোলেশন সেন্টারে রাখা। নমুনা ঢাকায় পাঠানোর পর আজ মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে তার শরীরে করোনা শনাক্ত হয়।

কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, করোনা শনাক্ত হওয়ার কারণে তার বাড়িটি লকডাউন করা হয়েছে। পাশাপাশি লাল পতাকা দিয়ে এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, এ পর্যন্ত কক্সবাজারে ৪ রোহিঙ্গাসহ ২৭১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া ১১ চিকিৎসকসহ সদর হাসপাতালের ২২ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...
Single Page Footer