প্রকাশিত: ০৯/০১/২০১৭ ৮:০১ এএম

কক্সবাজার প্রতিনিধি::  

জেলা প্রশাসনের উদ্যোগে কক্সবাজার শহীদ দৌলত ময়দানে আজ থেকে শুরু হচ্ছে ৬ দিনব্যাপী উন্নয়ন ও ডিজিটাল মেলা। তিন দিনব্যাপী উন্নয়ন মেলা চলবে ১১ জানুয়ারি পর্যন্ত। এটি শেষ হওয়ার পরেরদিন ১২ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত চলবে ডিজিটাল উদ্ভাবনী মেলা। মেলা দুটি নিয়ে গত ৫ জানুয়ারি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় এ সব তথ্য জানানো হয়।

সভায় জানানো হয়, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক বাস্তবায়িত ও চলমান মেগা প্রকল্প সমূহের বিবরণ ও অবস্থান জনগণের মাঝে তুলে ধরতে এ মেলা আয়োজনের প্রধান উদ্দেশ্য। এখান থেকে সব ধরনের নাগরিক সেবা প্রদান করা হবে। মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ৮০টি স্টল বসবে।

একই উদ্দেশ্য নিয়ে ১২-১৪ জানুয়ারি একই স্থানে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হবে। পৃথক ৩ দিনব্যাপী অনুষ্ঠিতব্য দু’টি মেলা উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। সরকারের সব ডিপার্টমেন্ট স্ব স্ব উদ্যোগে নিজেদের সম্পাদিত উন্নয়নমূলক কাজগুলো প্রচার করবে এবং মেলায় আগতদের সংশ্লিষ্ট সেবা প্রাপ্তি নিশ্চিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

পাঠকের মতামত

কক্সবাজারে হোটেল-রেস্তোরাঁর বর্জ্য থেকে তৈরি হচ্ছে জৈব সার

কক্সবাজারে পর্যটনকেন্দ্রিক প্রতিষ্ঠানগুলোর বর্জ্য ব্যবহার করে তৈরি হচ্ছে জৈব সার। হোটেল-মোটেল ও রেস্তোরাঁয় রান্নার পরিত্যক্ত ...

কক্সবাজার সৈকতে শাওয়ার, চেঞ্জিং রুম ও রাতের আলোর পরিকল্পনা

পর্যটকদের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা বাড়াতে কক্সবাজার সমুদ্রসৈকতে ফ্রেশ ওয়াটার শাওয়ার, চেঞ্জিং রুম, লকার, ক্যাফে, পর্যটক ...
Single Page Footer