প্রকাশিত: ১৪/০৬/২০২২ ৫:৫৮ পিএম


কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় মোহাম্মদ হোসেন নামে এক যুবকের ১০ বছরের কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৪ জুন) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ হোসেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলী আহমদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট রনজিত দাশ।

অ্যাডভোকেট রনজিত দাশ জানান, ২০১৩ সালে ৯ হাজার ৮৫০ ইয়াবাসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছিল মোহাম্মদ হোসেন। এ ঘটনায় টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ আদেশ দিয়েছেন। মামলায় মোট সাত জন সাক্ষ্য দিয়েছেন।

পাঠকের মতামত

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...
Single Page Footer