প্রকাশিত: ২৯/০৬/২০২২ ৫:৫৮ পিএম

ইয়াবা পাচার মামলায় দুই ভাইকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেছে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক।
আদেশে অর্থ দণ্ড অনাদায়ে আরো ১ বছরের বিনাশ্রম কারাদন্ডও ভোগ করার কথা
বলা হয়েছে।

বুধবার বিকেলে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এই আদেশ দেন বলে জানিয়েছেন পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম।

কারাদণ্ড প্রাপ্তরা হলেন, কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং এলাকার মৃত আহমদ ছফার পুত্র নুরুল আলম (২৬) ও মহি উদ্দিন (৩০)।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পিপি ফরিদুল আলম জানান, ২০১৮ সালের ১ মে টেকনাফে এক অভিযানে ৩০ হাজার ইয়াবা সহ ২ জনকে আটক করে হোয়াইক্যং হাইওয়ে থানা পুলিশ। এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলাটির বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার রায় ঘোষনা করা হয়। রায় প্রদানকালে অভিযুক্ত ২ ভাই আদালতে উপস্থিত ছিলেন। হাজতবাস করার সময় সাজা থেকে বাদ
যাবে বলে উল্লেখ রয়েছে আদেশে। সুত্র: দৈনিক কক্সবাজার

পাঠকের মতামত

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...

অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়াই হিমছড়িতে ইকো রিসোর্টের নামে হোটেল নির্মাণ

পর্যটকের ঢল আছে, কিন্তু নিরাপদ পর্যটন নিশ্চিতের ব্যবস্থা নেই– দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারের চিত্র অনেকটা ...

ইনানীতে বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শনে সেনাপ্রধান

কক্সবাজারের ইনানীতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ...