প্রকাশিত: ০৩/০১/২০১৮ ৯:০৩ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:৩৩ এএম
ফাইল ছবি

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারে পাঁচ হাজার ইয়াবাসহ বেলাল উদ্দিন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বেলাল বান্দরবানের নাইক্ষ্যংছড়ির উত্তর ঘুমধুম এলাকার ফরিদুল আলমের ছেলে।

মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে শহরের হলিডের মোড়ের এস এ পরিবহনের কার্যালয় থেকে সেই যুবককে আটক করা হয়।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, অপারেশন) মাঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বেলাল ইয়াবাগুলো আইপিএস এর ভেতরে লুকানো অবস্থায় পাচারের জন্য পরিবহন কার্যালয়ে নিয়ে যায়। এ সময় তল্লাশিকালে এস এ পরিবহন কর্তৃপক্ষ ইয়াবা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ওই যুবককে ইয়াবাসহ আটক করে নিয়ে যায়।

তিনি আরও জানান, আটক বেলালের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে বুধবার (৩ জানুয়ারি) সকালে আদালতে পাঠানো হবে।

পাঠকের মতামত

 

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...