প্রকাশিত: ১৬/০৮/২০১৭ ৭:৩১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:০৩ পিএম

উখিয়া নিউজ ডটকম::

কক্সবাজারের উখিয়ার ইনানীর মেরিন ড্রাইভ সড়ক থেকে ২০ হাজার ইয়াবাসহ ৪ জন আটক হয়েছে। এর মধ্যে রয়েছে ২ জন সাংবাদিক।১৬ আগষ্ট দুপুর আড়াইটায় উখিয়ার ইনানীর মেরিন ড্রাইভ সড়কে নির্মাণাধীন ক্যাডেট কলেজ রেস্ট হাউজের সামনে থেকে ডিবি পুলিশের টিম ইনচার্জ পরিদর্শক মনিরুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে তাদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছেন নেত্রকোনার উত্তরখান থানার আমবাগান কুড়িগ্রামের আবুল হোসেনের পুত্র মোখলেসুর রহমান মাসুম (৪৮), তার শ্যালক আবদুল কুদ্দস এর পুত্র জাহাঙ্গীর আলম (৩৫), টেকনাফের মাস্টার আবুল মঞ্জুরের পুত্র সাইফুল ইসলাম (২৮) ও ড্রাইভার কুড়িগ্রামের গুরুসিমারি থানার পাথরঝুরি গ্রামে নুরুজাম্মান। ডিবি পুলিশের ওসি মনিরুল ইসলাম জানান-‘ গোপন সংবাদের ভিত্তিতে ১৬ আগষ্ট দুপুর আড়াইটায় অভিযান চালিয়ে উখিয়ার ইনানী মেরিন ড্রাইভ সড়ক থেকে প্রাইভেট কার (নং ঢাকা মেট্রো গ ১২-৩৫৯৪) তল্লাশী করা হয়। উক্ত প্রাইভেট কার থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

এসময় গাড়িতে থাকা ড্রাইভারসহ ৪ জনকে আটক করা হয়।’ আটক মাসুম জানান, সে দৈনিক আলোকিত সকাল এর সম্পাদক ও প্রকাশক এবং অনলাইন টেলিভিশন এবি এর সাংবাদিক আর সাইফুল হচ্ছে দৈনিক আলোকিত সকাল এর ও এবি টিভির টেকনাফ প্রতিনিধি। তবে সে পরিস্থিতির শিকার বলে নিজেকে নির্দোশ দাবী করেছে। ডিবি পুলিশের ওসি মনিরুল ইসলাম আরও জানান আটকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ঠ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...