প্রকাশিত: ১৯/০৪/২০১৮ ৭:৩১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:৫৮ এএম

উখিয়া নিউজ ডটকম :

কক্সবাজারে পৃথক অভিযান চালিয়ে দুই মহিলাসহ তিন মাদক পাচারকারীকে ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এর মধ্যে কক্সবাজার বাস টার্মিনাল এলাকা হতে ১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ হ্নীলা পূর্ব পানখালী এলাকার লোকমান হোসেনের ছেলে খাইরুল বশর (২৭), কক্সবাজার সদর থানার লাল দীঘির পাড় এলাকায় নিউ ঢাকা হোটেলে অভিযান চালিয়ে ৩০৮ নং কক্ষ হতে হ্নীলা মোচনী পাড়ার জাফর আলমের স্ত্রী নূর জাহান বেগম (৩৬) ও হ্নীলা মোচনী পাড়ার জকির আহম্মদের স্ত্রী হাছিনা (৩৩) কে ১ হাজার পিস ইয়াবাসহ আটক করে।

১৯ এপ্রিল বৃহস্পতিবার ভোররাত ও দুপুরে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক হয়।

ধৃতরা জিজ্ঞাসাবাদে দীর্ঘ দিন ধরে ইয়াবা পাচাররের সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে বলে জানা গেছে।

কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবদুল মালেক তালুকদার বাদী হয়ে কক্সবাজার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছেন।

কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহকারী পরিচালক সোমেন মন্ডল সংবাদের সত্যতা নিশ্চিত করেন।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer