প্রকাশিত: ০৫/০১/২০১৮ ৮:৫৬ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:২৮ এএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারে ১০ হাজার পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সদস্যরা। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে কক্সবাজার শহরের টেকপাড়া এলাকা থেকে ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৩০ লাখ টাকা।
গ্রেপ্তারকৃতরা হলেন- টেকনাফের মধ্য হ্নীলারি মিনাবাজার ঝিমংখালি এলাকার মৃত বজল করিমের ছেলে জয়নাল আবেদীন (৩৫) ও মৃত শামশুল আলমের ছেলে নুরুল কাদের (৩৭)।

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কক্সবাজারের সহকারী পরিচালক (এডি) সোমেন চন্দ্র জানান, টেকনাফ থেকে মোটরসাইকেলে ইয়াবার একটি চালান শহরে ঢুকছে-এমন খবর পেয়ে কক্সবাজার সার্কেলের উপ-পরিদর্শক আবুল কাশেমের নেতৃত্বে একটি টিম অভিযানে যায়। কক্সবাজার পৌরসভার মধ্যম টেকপাড়া খোরশেদ আলমের বাড়ির সামনে দাঁড়ানো একটি মোটরসাইকেল দেখতে পেয়ে তা চ্যালেঞ্জ করা হয়। পরে মোটরসাইকেলের আরোহী দুই যুবককে আটক করে দেহ তল্লাশি করে একেক জনের দেহ থেকে ২৫ প্যাকেট করে ৫০ প্যাকেট ইয়াবা পাওয়া যায়। প্রতি প্যাকেটে ২০০ পিস করে সর্বমোট ১০ হাজার ইয়াবা জব্দ করা হয়।

তিনি আরো জানান, এ ঘটনায় উপ-পরিদর্শক আবুল কাশেম বাদী হয়ে মামলা ও জব্দ মালামালসহ গ্রেপ্তারকৃতদের কক্সবাজার সদর থানায় সোপর্দ করেছেন।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer