প্রকাশিত: ০৫/০৯/২০১৭ ১০:২৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:০১ পিএম

নিউজ ডেস্ক::
মহেশখালীতে তিন হাজার ইয়াবাসহ যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার হাসান রাসেল ও তার এক সহযোগিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে সাড়ে ৮টার দিকে মহেশখালী-চকরিয়া সড়কের জনতাবাজার থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের ব্যবহৃত একটি মোটর সাইকেলও জব্দ করা হয়।

হাসান রাসেল কালারমারছড়া ইউনিয়নের উত্তরনলবিলার বাসিন্দা ও আওয়ামী লীগ নেতা হাসান বশিরের পুত্র। হাসান রাসেল গত উপজেলা নির্বাচনে ভাইসচেয়ারম্যান প্রার্থী ছিলেন। তার সহযোগি সহযোগী লিয়াকত আলী (৪০) চাইল্যাতলীর তালেব আলীর পুত্র।

পুলিশ সূত্রে জানা গেছে, হাসান রাসেল ও তার সহযোগী লিয়াকত আলী ইয়াবার চালানটি নিয়ে মোটর সাইকেলযোগে চট্টগ্রাম যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয়। মোটর সাইকলটিও জব্দ করেন পুলিশ।

সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, আটককৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হচ্ছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাসান রাসেল দীর্ঘদিন ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল। তিনি মহেশখালী ছাড়াও চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে ইয়াবা পাচার করেছেন। সুত্র : সিবিএন

পাঠকের মতামত

 

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...