ওমরাহ পালনে গিয়ে প্রাণ গেল মাসহ দুই সন্তানের
সৌদি আরবের রিয়াদ থেকে মক্কায় ওমরাহ করতে যাওয়ার পথে প্রাইভেট কার দুর্ঘটনায় ফরিদপুরের একই পরিবারের ...

উখিয়া নিউজ ডটকম:;
কক্সবাজার কেন্দ্রীয় বাসটার্মি নাল সংলগ্ন নাফপাঞ্জাপাড়া থেকে ৮শ’ পিস ইয়াবাসহ দু’জনকে আটক করেছে র্যাব।আটককৃতরা হলো-পৌরসভার দক্ষিণ পাহাড়তলী হালিমাপাড়ার মো. কাশেম এর ছেলে মো. ছৈয়দ আলম (৩৪) ও টেকনাফ উপজেলার কাঞ্জরপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে মো. আব্দুস শুক্কুর (৩২)। পরে আটককৃতদের সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
২৫ জানুয়ারি বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ কক্সবাজার সিপিসি ক্যাম্পের সদস্যরা এ অভিযান চালায়।
কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক মেজর মো. রুহুল আমিন জানান, তাঁর নেতৃত্বে সদর উপজেলার নাফপাঞ্জাপাড়া জনৈক নিয়ামত উল্লাহর বাড়ি থেকে ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয়কালে দুইজনকে আটক করা হয়।
পাঠকের মতামত