প্রকাশিত: ২২/০৮/২০১৭ ৪:২৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৪৫ পিএম

কক্সবাজার প্রতিনিধি::
কক্সবাজার সরকারী কলেজ থেকে জিহাদি বইসহ হোসনে আরা (২২) নামে ইসলামী ছাত্রী সংস্থার এক নেত্রীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে ছাত্রলীগ।

মঙ্গলবার দুপুর পৌনে একটার দিকে তাকে আটক করা হয়। আটক হোসনে আরা চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের আব্দুস শুক্কুরের মেয়ে ও কক্সবাজার সরকারী কলেজের রাষ্ট্র-বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী। পাশাপাশি সে জামায়াতের সহযোগী সংগঠন ইসলামী ছাত্রী সংস্থার শীর্ষ নেত্রী। আটকের সময় তার কাছ থেকে ৫০টির বেশী জিহাদি বই। জঙ্গী ও ইসলাম ধর্মের প্রতি আকর্ষণ বাড়ানোর জন্য তৈরি ১০টির বেশী সিলেবাস উদ্ধার করা হয়েছে।

কক্সবাজার জেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মাঈন উদ্দিন বিবার্তাকে জানান, দীর্ঘদিন ধরে ইসলামী ছাত্রী সংস্থার এক নেত্রী কক্সবাজার সরকারী কলেজের কিছু ছাত্রীকে বিভিন্ন কৌশলে দলে ভিড়ানোর চেষ্টা করছিল।

এদিকে কক্সবাজার সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি জাকের হোসেন জানান, জিহাদি বই ও সিলেবাস বিতরণ করে ইসলামী ছাত্রী সংস্থার সদস্য সংগ্রহকালে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে কক্সবাজার সরকারী কলেজ ছাত্রলীগের নারী সদস্যরা তার ব্যাগ ও শরীর তল্লাশী করে ৫০টির বেশী জিহাদি বই ও সিলেবাস উদ্ধার করে। পরে তাকে কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সরকারী কলেজের অধ্যক্ষ একেএম ফজলুল করিম চৌধুরী বিবার্তাকে জানান, ইসলামী ছাত্রী সংস্থার কিছু বইসহ এক ছাত্রীকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্রলীগের নেতারা। কলেজের হোস্টেলের একটি কক্ষ থেকে তাকে আটক করা হয়। সুত্র: বিবার্তা

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer