প্রকাশিত: ২৯/০৯/২০১৯ ২:৪৪ এএম

শাহেদ মিজান::
প্রাইভেট কারের বিভিন্ন যন্ত্রাংশের ভেতর দিয়ে অভিনব পন্থায় পাচারের সময় ইয়াবাসহ এক সাবেক চেয়ারম্যান ও চাকুরিচ্যুত নৌ সদস্যসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার রাত সাড়ে আটটার দিকে কক্সবাজার শহরের কলাতলী মোড় থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, নরসিংদীর মনোহরদীর চন্দনবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনির(৪৪)। জামালপুরের, মাদারগঞ্জ উপজেলার, আদারভিটা ইউনিয়নের আব্দুল গণির পুত্র নৌবাহিনীর চাকুরিচ্যুত সদস্য আজিজুর রহমান (৩৮), প্রাইভেট কারের চালক সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের পূর্ব লালার চর গ্রামের আবুল কালাম এর পুত্র আবুল কাসেম লিটন (৩০)।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দিন খন্দকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে আটটার দিকে, কক্সবাজার সদর মডেল থানার এসআই রাশেদের নেতৃত্বে একটি দল পুলিশ মেরিন ড্রাইভ সড়ক থেকে কলাতলী মোড এ প্রবেশের সময় একটি প্রাইভেট কার সহ তাদের আটক করে।
প্রথমেই তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা ইয়াবা থাকার কথা অস্বীকার করে।
পরে কক্সবাজার সদর মডেল থানায় এনে প্রাইভেটকারটির বিভিন্ন যন্ত্রাংশ খুলে অভিনব পন্থায় রাখা ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করে ।

কক্সবাজার সদর মডেল থানার ওসি তদন্ত খাইরুজ্জামান জানান, আটক সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামানের বিরুদ্ধে নরসিংদীতে মাদক বিশেষ ক্ষমতা আইন সহ ৪ টি মামলা রয়েছে।
অপর আটক আজিজুর রহমান ২০১১ সালে নৌ বাহিনী থেকে চাকুরিচ্যুত হয়।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটককৃতরা বর্তমানে কক্সবাজার সদর থানা হাজতে রয়েছে।

পাঠকের মতামত

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে বাস-ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষ, মারা গেল বাবা-মেয়ে

সাতকানিয়ায় মিনি বাসের সাথে সিএনজিচালিত ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষে বাবা–মেয়ে নিহত ও ৪ জন আহত হয়েছে। ...

উখিয়ায় অচেনা মরদেহ কার?

কক্সবাজারের উখিয়ায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৬০ বছর। শুক্রবার ...

চট্টগ্রাম থেকে লুট হওয়া সাড়ে ৭ টন চিনি মিললো কক্সবাজার ছাত্রদল নেতার দোকানে

বিডি২৪লাইভ চট্টগ্রামের পটিয়া থেকে ৩০০ বস্তা চিনি নিয়ে একটি কাভার্ডভ্যান গায়েব হওয়ার ঘটনায় নতুন তথ্য ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-প্রাইভেট কারের সংঘর্ষে আহত ৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে যাত্রীবাহী মারসা বাসের সঙ্গে একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে চালকসহ পাঁচজন গুরুতর ...

সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি চলছে। বৃহস্পতিবার (২২ ...