প্রকাশিত: ২৯/০৪/২০১৮ ৯:৫৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:২৯ এএম

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও’র ইসলামাবাদে ইজিবাইকে চার্জ দিতে গিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।

রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে ওই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আউলিয়াবাদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ ফারুক (১৫) শাহ-ফকির বাজার এলাকার মৃত ফরিদুল আলমের ছেলে বলে নিশ্চিত করেছে স্থানীয় মেম্বার আবদুশ শুক্কুর।

স্থানীয়রা জানায়, ঘটনার সময় নিহত ফারুক নুরানী মাদ্রাসার পাশে একটি টমটম গ্যারেজে গাড়ীর চার্জ দিতে যায়। এসময় অসাবধানতা অবস্থায় বিদ্যুতের তারের শট তার শরীরে লাগলে মাটিতে লুটিয়ে পড়ে। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে দ্রুত উদ্ধার করে ঈদগাঁওস্থ একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

স্থানীয় ইউপি সদস্য আবদু শুক্কুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছে

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer