ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫/০৮/২০২৪ ১১:৫৩ এএম , আপডেট: ১৫/০৮/২০২৪ ১২:০৯ পিএম

রাজনৈতিক প্রতিহিংসায় মারধরের শিকার হয়ে ৮ দিন চিকিৎসাধীন থাকার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন মহেশখালী উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শফিউল আলম শফি।

গতকাল মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

এর আগে গত ৫ আগস্ট রাতে পৌরসভা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর বিজয় মিছিল শেষে বাড়ি ফেরার পথে মহেশখালী পৌরসভার বানিয়ার দোকান এলাকায় সাবেক এমপি আলমগীর ফরিদ গ্রপের সঙ্গে জড়িত মহেশখালী উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল হক নাহিদের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী তার ওপর হামলা চালিয়েছে বলে জানিয়েছেন শফি। চিকিৎসাধীন থাকা অবস্থায় এক অডিও বার্তায় তার ওপর এ হামলার বর্ণনা দেন শফি নিজেই।

শফিউল আলম শফি মহেশখালী উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও মহেশখালী উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। তিনি দীর্ঘদিন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গ্রুপের রাজনীতিতে সক্রিয় ছিলেন।

দলের কয়েকজন নেতাকর্মী জানিয়েছেন, গ্রুপ ভিত্তিক রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে শফিকে নির্মমভাবে মৃত্যুবরণ করতে হয়েছে।

স্থানীয় বিএনপি নেতা আবু বকর সিদ্দিক বলেন, একজন সাবেক এমপির ইন্ধনে শফিউলকে খুন করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, মহেশখালী উপজেলায় বিএনপির রাজনীতিতে সাবেক এমপি আলমগীর ফরিদ ও বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের আলাদা দুটি গ্রুপ রয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে পর্যটক মৃত্যুর ঘটনায় প্যারাসেইলিং মালিক ফরিদ গ্রেফতার

কক্সবাজারের দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিংয়ের সময় নিরাপত্তাজনিত অবহেলায় পর্যটক অক্ষর সৌভিক রায় (৩১) নিহত হওয়ার ঘটনায় ...

উখিয়া-টেকনাফে অপহরণ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের দুর্গম পাহাড়ি এলাকায় অপহরণ ঠেকাতে সেনাবাহিনীর দুটি ক্যাম্প স্থাপন করা হবে ...

কক্সবাজারের শীর্ষ মাদক কারবারীদের তালিকা করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের শীর্ষ মাদক কারবারিদের একটি নির্মোহ তালিকা প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

৫৮ অনুমোদন, চলছে ২০০+ সিএনজি: ক্যাম্পে সিন্ডিকেটের অভিযোগ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চলাচলের জন্য শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) অনুমোদন রয়েছে মাত্র ...

সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক ব্যক্তির পা বিচ্ছিন্ন হয়েছে। বৃহস্পতিবার ...
Single Page Footer