উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৬/১২/২০২২ ৮:১৫ এএম

স্বামীর খোঁজে বেআইনীভাবে ভারতে প্রবেশ করে গ্রেফতার হয়েছেন বাংলাদেশের কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেওয়া নারী রাজিয়া বেগম ( ১৮)। সঙ্গে ছিলেন তার ভাই খাইরুল আলম (২০)।

বুধবার বিকেলে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি হেলাপাকড়ি এলাকায় গ্রামের রাস্তায় উদ্ভ্রান্ত অবস্থায় ঘুরছিল দুই তরুণ-তরুণী। দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করলে তাদের ভাষা বুঝতে পারছিল না গ্রামবাসীরা। এরপর তারা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তাদের উদ্ধার করে ময়নাগুড়ি থানায় নিয়ে যায়। সেখানে তাদের জিজ্ঞাসাবাদ করলে চোখ কপালে ওঠে পুলিশ কর্মকর্তাদের। তারা জানতে পারেন এরা অনুপ্রবেশকারী। সম্পর্কে তারা ভাই-বোন। এরপর আরও জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসে করুন কাহিনী।

পুলিশ সুত্রে জানা গেছে, বছর পাঁচেক আগে মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেয় তারা। সেখানেই এক উদ্বাস্তু যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন রাজিয়া। এরপর তার স্বামী উধাও হয়ে যান। খোঁজ চালাতে গিয়ে রাজিয়া বেগম জানতে পারে তার স্বামী ভারতে রয়েছেন। এরপর দুই ভাই-বোন মিলে ঠিক করেন ভারতে ঢুকে তারা খোঁজ করবে।

এরপর সীমান্ত পেরিয়ে স্বামীর খোঁজে এসে বুধবার বিকেলে ময়নাগুড়ি হেলাপাকড়ি অঞ্চলে স্থানীয়দের হাতে ধরা পড়েন। এরপর তাদের পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়।

ঘটনায় জলপাইগুড়ি পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো জানিয়েছেন, প্রাথমিক জেরার পর তাদের সন্দেহ তারা রোহিঙ্গা। ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে তুলে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে।
-বাংলাট্রিবিউন

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...