প্রকাশিত: ২৩/০৪/২০২০ ২:৫৪ পিএম

ইমাম খাইর, কক্সবাজার :
কক্সবাজারে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ৫৩ জনের করোনা পরীক্ষা হয়েছে।

যার মধ্যে আরো ১ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। তার বাড়ি টেকনাফের হোয়াইক্যংয়ে। এইসহ কক্সবাজার জেলায় মোট ৭ জনের করোনা শনাক্ত হল।

এ নিয়ে গত ২৩ দিনে কক্সবাজার মেডিকেলে ৬১৪ জনের করোনা পরীক্ষা হলো।

এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারি অধ্যাপক (ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ) ডাঃ মোহাম্মদ শাহজাহান।

ইতোপূর্বে কক্সবাজার মেডিকেলের ল্যাবে ৭ জনের রিপোর্ট ‘পজিটিভ’ হয়েছে।
সেখানে কক্সবাজার শহরের টেকপাড়ার ১ জন, মহেশখালীর ৩ জন, টেকনাফের ২ জন এবং নাইক্ষ্যংছড়ির ১ জন।

এছাড়াও কক্সবাজার জেলার প্রথম করোনা রোগীর বাড়ি চকরিয়া উপজেলার খুটাখালী। তিনি ওমরা হজ ফেরত সত্তরোর্ধ্ব একজন মহিলা।

তবে, তার করোনা পরীক্ষা করা হয়েছিল চট্টগ্রামে। যে কারণে কক্সবাজার মেডিকেল ল্যাবের পরীক্ষার রিপোর্টে তার হিসাব আনা হচ্ছে না।

প্রসঙ্গত, কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবটি ঢাকাস্থ রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) করোনাভাইরাস পরীক্ষার জন্য নির্ধারণ করেছে।

গত ১ এপ্রিল এই ল্যাবটি চালু করা হয়। যেখানে দৈনিক ৯৬ টি নমুনা টেস্ট করা সম্ভব।

উপজেলা ফ্লু সেন্টার থেকে পাঠানো স্যাম্পেলগুলো পরীক্ষা-নিরীক্ষা করে রিপোর্ট প্রকাশ করা হয়।

তবে, এখানে স্বেচ্ছায় করোনা পরীক্ষার সুযোগ নাই।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...