ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০/১০/২০২৫ ৩:৩৪ পিএম

একদিনের ব্যবধানে কক্সবাজারে আরও এক অজ্ঞাত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে কক্সবাজার শহরতলীর লিংকরোড রেল ক্রসিং এলাকায় একটি ঝোপে মৃতদেহটি দেখতে পায় একদল।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একদল মাদ্রাসাপড়ুয়া কিশোর ওই স্থানে ফুটবল খেলতে যায়। এসময় প্রধান সড়কের দক্ষিণ পাশের রেললাইনের অদূরে ঝোপের মধ্যে মৃতদেহটি দেখতে পায় কিশোররা। পরে বিষয়টি তারা বড়দের জানায়। মৃতদেহের অবস্থান নিশ্চিত হয়ে লোকজন ৯৯৯ এ কল দিয়ে পুলিশকে খবর দেন।

রিয়াজ উদ্দীন রিয়াজ নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, মৃতদেহটি অনেকট পঁচে গেছে। মনে হচ্ছে চার-পাঁচ দিন আগে মারা গেছে। তবে পকেটে বহু অহেতুক কাগজপত্র রয়েছে। তাতে মনে হচ্ছে লোকটি অপ্রকৃতিস্থ।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান বলেন, একটি মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। সুরতহাল রিপোর্ট তৈরি করে মৃতদেহটি উদ্ধারের প্রক্রিয়া চলছে। তবে মৃতদেহটি অজ্ঞাত। পরিচয় সনাক্ত বিস্তারিত জানতে তদন্ত চলছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রামুর খুনিয়াপালং থেকে একটি বস্তাবন্দি অজ্ঞাত মৃতদেহ উদ্ধার করা হয়

পাঠকের মতামত

বাবার শেষ ইচ্ছা পূরণে প্রতিবন্ধী ছেলের রাজকীয় বিয়ে, উপহার পেলেন কোটি টাকার বাড়ি

কক্সবাজারের পেকুয়া উপজেলায় এক ব্যতিক্রমী ও মানবিক আয়োজনের মধ্য দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন শারীরিক প্রতিবন্ধী ...

মাছকারিয়া বিলে বন বিভাগের অভিযান, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক ও শতাধিক ফাঁদ

কক্সবাজারের উখিয়ার জীববৈচিত্র্যসমৃদ্ধ মাছকারিয়া বিলে পাখি শিকারিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বন বিভাগ। সোমবার (১৬ নভেম্বর) ...

উখিয়া নিউজ ডটকমে সংবাদ প্রকাশের পর বনবিভাগের বড় অভিযান, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক

অতিথি পাখি শিকার, ফাঁদে আটকে বিক্রি হচ্ছে হাটবাজারে—উখিয়ার এমন চিত্র নিয়ে উখিয়া নিউজ ডটকমে সংবাদ ...

ফেসবুক স্ট্যাটাসের বিরোধে সংঘর্ষএগারো দিন মৃত্যুর সঙ্গে লড়ে প্রাণ গেল শফিকের

একই এলাকার বাসিন্দা। প্রতিদিন দেখা-সাক্ষাৎ, একসঙ্গে আড্ডা, চলাফেরা-সম্পর্কও ছিল পরিচিতির। উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিমের কয়েকটি পাড়ার কিশোর-যুবক ...