প্রকাশিত: ০৬/০৫/২০২০ ৪:৪৪ পিএম , আপডেট: ০৬/০৫/২০২০ ৪:৪৫ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে বুধবার ৬মে ১৫৪ জনের স্যাম্পল টেস্টের মধ্যে ২ জনের রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে। বাকী ১৫২ জনের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়। পজেটিভ পাওয়াদের মধ্যে কক্সবাজার সদর উপজেলার বাংলাবাজারের ১জন, চকরিয়ার উপজেলার একজন।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার ৬ এপ্রিল পজেটিভ রিপোর্ট পাওয়া ২ জন করোনা রোগী সহ
কক্সবাজার জেলায় বুধবার পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো ৫১ জন।

গত ২ এপ্রিল কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে শুরু হওয়া করোনা টেস্টে রোববার পর্যন্ত ৩৫ দিনে ২১১৭ জনের স্যাম্পল টেস্ট করা হয়। তারমধ্যে, ৫৭ জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়। অবশিষ্ট ২০৬০ জনের রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে। ৫৭ জন ‘পজেটিভ’ পাওয়া রোগীর মধ্যে ৫০ জন কক্সবাজার জেলায় এবং ৫ জন নাইক্ষ্যংছড়ি উপজেলা ও একজন বান্দরবান সদর উপজেলার বাসিন্দা। গত ২৪ মার্চ সনাক্ত হওয়া কক্সবাজার জেলার প্রথম করোনা রোগী চকরিয়ার খুটাখালীর মুসলিমা খাতুনের শরীরের স্যাম্পল টেস্ট করা হয়েছিলো ঢাকার আইইডিসিআর ল্যাবে। তিনি সুস্থ হয়ে গত ৮ এপ্রিল বাড়িতে ফিরেছেন।

কক্সবাজার জেলার করোনা রোগীর মধ্যে মহেশখালীতে ১০ জন, টেকনাফে ৫ জন, উখিয়াতে ৬ জন, চকরিয়াতে ১৬ জন, সদর উপজেলায় ৮ জন, পেকুয়া উপজেলায় ৩ জন এবং রামু উপজেলায় ৩ জন। জেলার কুতুবদিয়া উপজেলায় এখনো কোন করোনা ভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত করা হয়নি।

রামু উপজেলার কাউয়ার খোপ ইউনিয়নের পূর্ব কাউয়ার খোপ গ্রামের মোহাম্মদ আবদুল্লাহ এর স্ত্রী ছেনু আরা বেগম ৩০ এপ্রিল রাতে কক্সবাজার সদর হাসপাতালে আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই মহিলা হচ্ছে, কক্সবাজারে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুবরণ করা রোগী। ইতিমধ্যে মোট ৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer