ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭/০৮/২০২৫ ৭:৫৪ এএম

চার দিনের সরকারি সফরে কক্সবাজারে গিয়ে অসুস্থ হয়ে পড়েন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। জরুরি ভিত্তিতে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা আনা হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) রাত ১১টার দিকে উপদেষ্টাকে ঢাকা আনা হয় বলে জানা গেছে।

কক্সবাজারের সিভিল সার্জন মোহাম্মদুল হক জানান, ফুড পয়েজনিংয়ের কারণে উপদেষ্টার ডিহাইড্রেশন হয়েছিল। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পাঠানো হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চার দিনের সরকারি সফরে শুক্রবার বিকেলে মোস্তফা সরয়ার ফারুকী কক্সবাজারে যান। শনিবার বিকেল পর্যন্ত তিনি বেশ কিছু কর্মসূচিতে অংশ নেন। রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় আনা হয়।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...