ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১/১২/২০২৫ ১২:০১ পিএম

কক্সবাজারের ৪ টি সংসদীয় আসনে অনুকরণীয় নির্বাচন উপহার দিতে চান কক্সবাজারের নবাগত পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান।

তিনি বলেছেন, লটারির মাধ্যমে সকল জেলার পুলিশ সুপার ও সকল থানার ওসি পদায়ন বাংলাদেশের ইতিহাসে প্রথম। এটার এক মাত্র উদ্দেশ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উৎসবমুখর করা এবং স্বচ্ছতা তৈরি। তাই কক্সবাজারেও একটি অনুকরণীয় নির্বাচন আয়োজন করতে পুলিশ বদ্ধপরিকর। এজন্য সাংবাদিক সহ সকল মহলের সহযোগিতা চেয়েছেন তিনি।
বুধবার বিকাল সাড়ে ৪ টার দিকে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জেলাটি ভৌগলিকভাবে জটিল। এর জন্য সকল আইন শৃঙ্খলা বাহিনী ও স্থানীয়দের সাথে নিয়ে পুলিশ কাজ করতে চায়। জেলার অস্ত্র উদ্ধার, অপরাধিদের ধরতে অভিযান চলামন রয়েছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে কক্সবাজার জেলা পুলিশের ভূমিকা শীর্ষক এ মতবিনিময় সভায় অস্ত্র ছাড়াও রোহিঙ্গা, মাদক, অপহরণ সহ নানা বিষয়ে আলোচনা হয়।
সভায় পুলিশ সুপার জানান, জেলার তুলনায় এখানে পুলিশের জনবল সংকট রয়েছে। তবু পুলিশ আন্তরিকভাবে কাজ করছে। এটার জন্য সকলের সহযোগিতা পেলে পুলিশ সফল হবে।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাজমুস সাকিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস সহ সাংবাদিকরা বক্তব্য রাখেন।

পাঠকের মতামত

সেন্টমার্টিনগামী জাহাজের টিকিট প্রতারণা, অতিরিক্ত ভাড়া আদায়ে বাড়ছে পর্যটকদের ভোগান্তি

‎দীর্ঘ সময় বন্ধ থাকার পর সম্প্রতি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ...

অর্থাভাবে থেমে যায়নি চিকিৎসা, অসহায় প্রসূতির পাশে মানবিক চিকিৎসক উখিয়ার রুমি

আবারও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন কক্সবাজারের চিকিৎসক ডা. আরিফা মেহের রুমি। সংকটাপন্ন এক প্রসূতির পাশে ...

হলদিয়া পালংয়ের প্রশাসক পদে আলোচনায় এম. মনজুর আলম

রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং জনপ্রতিনিধি হিসেবে জনসম্পৃক্ততার কারণে কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ...

বোমা আতঙ্কে ট্রেনের যাত্রা বন্ধ, তল্লাশিতে মিলল ৬৭০০ পিস ইয়াবা

বোমাসদৃশ বস্তু থাকার সন্দেহে থামানো হয়েছিল কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের যাত্রা। পরে ট্রেনটির ...