প্রকাশিত: ১২/০৫/২০২২ ৩:৫৯ পিএম
ছবি-প্রতীকী

ছবি-প্রতীকী
কক্সবাজারের পেকুয়া উপজেলার চৌমুহনী এলাকায় সিএনজি অটোরিকশার সাথে পাজারো গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিএনজির অপর ৪ যাত্রী। নিহত বৃদ্ধা কুতুবদিয়া উপজেলার আলি আকবর ডেইল ইউনিয়নের ১নং ওয়ার্ডের কিরণপাড়া এলাকার বুতিজা বেগম বলে পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

আজ ১২ মে, বৃহস্পতিবার সকালে পেকুয়া-চট্টগ্রাম আঞ্চলিক মহা সড়কে দুর্ঘটনাটি ঘটে। আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।

পেকুয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, সকালে পেকুয়া-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের চৌমুহনী এলাকায় সিএনজি অটোরিকশার সাথে চট্টগ্রামমুখী একটি পাজেরো গাড়ির সংঘর্ষ হয়। এ সময় আহত অটোরিকশার যাত্রীদের উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধা যাত্রীকে মৃত ঘোষণা করেন।

ওসি শেখ মোহাম্মদ আলী জানান, অন্য আহতদের আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...
Single Page Footer