প্রকাশিত: ০৩/০৬/২০২২ ১২:৩৩ পিএম


কক্সবাজারের চকরিয়ার কৃতিসন্তান, বিশেষ জজ আদালত, ঢাকা-২ এর বিচারক (জেলা ও দায়রা জজ) আবু ছালেহ মোহাম্মদ রুহুল ইমরান ফেনী জেলা ও দায়রা জজ হিসেবে নিয়োগ পেয়েছেন। গত ১জুন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে উক্ত নিয়োগাদেশ দেন।

তিনি চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের মাইজঘোনা গ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম আবু মোহাম্মদ শাকের এর কনিষ্ট পুত্র।
রুহুল ইমরান, ১৯৮৬ সালে চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় হতে এসএসসি, ১৯৮৮ সালে চট্টগ্রাম সরকারি কলেজ হতে এইচএসসিতে মানবিক বিভাগে মেধা তালিকায় কুমিল্লা শিক্ষা বোর্ডে ৭ম স্থান অধিকার করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে কৃতিত্বের সহীত এলএলএম ডিগ্রি অর্জন করেন। তিনি ১৮তম বিসিএস এর মাধ্যমে সহকারি জজ হিসেবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে যোগদান করেন। ইতিপূর্বে তিনি চট্টগ্রাম ও বান্দরবান জেলায় দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ আইন কমিশনে সিনিয়র সহকারি সচিব, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার এবং প্রথম কোর্ট অব সেটেলমেন্ট ঢাকা এর সদস্য (অতিরিক্ত জেলা জজ) হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২০১৮ সালে জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতি লাভ করেন। এরপর থেকে ঢাকার বিশেষ জজ আদালত-২ অদ্যাবধি কর্মরত আছেন। তিনি উক্ত দায়িত্ব পালনকালে রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার রায় দিয়েছেন।
জেলা ও দায়রা জজ রুহুল ইমরান ইতিপূর্বে কানাডা, অস্ট্রেলিয়া, ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ড, কাতার ও নেপালসহ বিভিন্ন দেশে সেমিনারে অংশ গ্রহণ করেন।

পাঠকের মতামত

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...
Single Page Footer