উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১/১০/২০২৪ ৬:৪২ পিএম
Single Page Top

কক্সবাজারে কলাতলীর মরিয়ম রিসোর্টের একটি কক্ষ থেকে এক পর্যটকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তির নাম অমিত বড়ুয়া (৩৪)।

তিনি চট্টগ্রামের বোয়ালখালীর শাকপুরার বাসিন্দা রাজবিহারী বড়ুয়ার সন্তান। গত ৮ অক্টোবর সকাল ১১টায় অমিত বড়ুয়া রিসোর্টের ১০৮ নম্বর কক্ষটি বুকিং নেন।

রিসোর্টের ম্যানেজার জানায়, আজ শুক্রবার ( ১১ অক্টোবর) সকাল ১১টার দিকে অমিত বড়ুয়াকে চেক আউটের জন্য জানাতে গিয়ে কোনো সাড়া না পাওয়ায় সন্দেহ হয়। তিনি বারবার দরজায় আঘাত করার পরও কোনো সাড়া শব্দ না পাওয়ায় বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জানালার সাথে অমিত বড়ুয়ার ঝুলন্ত লাশ দেখতে পায়। পুলিশ লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করেছে।

ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার রিজিয়নের মোবাইল টিমও ঘটনাস্থলে উপস্থিত ছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পুলিশ জানিয়েছে ময়মাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

পাঠকের মতামত

Single Page Bottom

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...
Single Page Footer