প্রকাশিত: ৩১/০৩/২০২০ ১০:৪১ এএম

রাজা শাহ আলম তার বিশাল তারকা হোটেলটি কোয়ারান্টাইনে থাকা ডাক্তার ও সেবাপ্রদানকারী ডাক্তারদের জন্য ছেড়ে দিলেন। একেই বলে রাজার কর্ম । এ ঘটনা বাংলাদেশেই কক্সবাজারের।
বিশিষ্ট সাংবাদিক রাসেল চৌধুরী জানান এই রাজার উদারতার বিষয়ে। তিনি জানান,

রাজা শাহ আলম চৌধুরী, আপনাকে ধন্যবাদ
দেশের এমন সংকটময় মুহুর্তে দেশের প্রথম সারির শিল্পপতি ও ধনবানরা যখন ঘুমিয়ে আছেন, তখন নিজের মালিকানাধীন হোটেল মিডিয়া ইন্টারন্যাশনাল কক্সবাজারে কোয়ারান্টাইনে থাকা ডাক্তার ও সেবাপ্রদানকারী ডাক্তারদের জন্য ছেড়ে দিয়ে প্রমান করলেন, শুধু ধন থাকলে হয়না, মনও থাকতে হয়।
যতদিন দেশ সংকট থেকে উত্তরণ না হয়, ততদিন কক্সবাজারে কর্মরত ডাক্তারদের থাকা, সকালের নাস্তা, দুপুর ও রাতের খাবারের ব্যবস্থাও করবেন তিনি।
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা বিশিষ্ট সমাজকর্মী ও শিক্ষানুরাগী রাজা শাহ আলম চৌধুরী।
দেশের জাতীয় দুর্যোগে আপনার এই উদারতা কক্সবাজারবাসী কৃতজ্ঞতা চিত্তে স্মরণ রাখবে।
উল্লেখ্য, রাজা শাহ আলম চৌধুরীর সন্তান ইমরান আলম চৌধুরীও একজন ডাক্তার। তিনি বিএমএ এর কেন্দ্রীয় সদস্য এবং চট্রগ্রাম ইম্পেরিয়াল হাসপাতালের রেজিস্ট্রার।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...