প্রকাশিত: ২৮/০১/২০১৮ ১:৪৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:২৮ এএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে ১২০০ মেগাওয়াট আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

এ উপলক্ষে প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড প্রকল্প এলাকায় এক অনুষ্ঠানের আয়োজন করে।

এ সময় স্থানীয় প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তারা ছাড়াও প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, তাপবিদ্যুৎ প্রকল্পে ৫০০ কোটি টাকা ব্যয়ে প্রস্তুতিমূলক কাজ শেষ হয়েছে ৯ মাস আগে। এখন প্রকল্পের মূল কাজ শুরু হয়েছে। এতে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৫০ হাজার কোটি টাকা।

ভূমি উন্নয়ন, অবকাঠামো ও মাটি ভরাটের কাজ শেষ হলে ২০২১ সালে বসানো হবে বিদ্যুৎ উৎপাদনের যন্ত্রপাতি। এতে প্রথমে ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে ২০২৪ সালের জানুয়ারিতে।

এরপর ছয় মাসের ব্যবধানে আরও ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer