ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১/০৯/২০২৪ ৪:৪০ পিএম

কক্সবাজার জেলার ঈদগাঁও জালালাবাদের রাবার ড্যাম এলাকায় অজ্ঞাত একটি লাশের সন্ধ্যান মিলেছে। আজ শনিবার সকালে পানিতে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা এমদাদুল হক জানান, সর্বপ্রথম তিনি লাশটি ভাসা অবস্থায় দেখতে পান এবং পরবর্তীতে উৎসুক জনতা জড়ো হয়ে স্থানীয় ওয়ার্ড মেম্বারকে খবর দেন।

যুবদল নেতা আজমগী জানান, ধারণা করছেন যে লাশটি হয়তো কোথাও থেকে ভেসে এসেছে। লাশের গায়ে হলুদ কালারের একটি জার্সি এবং একটি হাফপ্যান্ট পরিহিত অবস্থায় দেখা যায়।

পরবর্তীতে ঈদগাঁও থানার একটি ফোর্স ঘটনাস্থলে হাজির হয়ে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশটি উদ্ধার করে।

প্রতিবেদনটি তৈরি করা পর্যন্ত লাশের সঠিক পরিচয় জানা যায়নি।

পাঠকের মতামত

৫৮ অনুমোদন, চলছে ২০০+ সিএনজি: ক্যাম্পে সিন্ডিকেটের অভিযোগ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চলাচলের জন্য শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) অনুমোদন রয়েছে মাত্র ...

সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক ব্যক্তির পা বিচ্ছিন্ন হয়েছে। বৃহস্পতিবার ...

মহেশখালীর এমএলএনজি টার্মিনাল থেকে আংশিক গ্যাস সরবরাহ শুরু

কক্সবাজারের মহেশখালী উপকূলে গভীর সমুদ্রে অবস্থিত ভাসমান এলএনজি টার্মিনালের যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে জাতীয় গ্রিডে ...

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে: উখিয়া ইউএনও

কক্সবাজারের উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ...
Single Page Footer