প্রকাশিত: ১৬/০৯/২০২০ ৪:২৪ পিএম

নিউজ ডেস্ক::
কক্সবাজারের এসপি এবিএম মাসুদ হোসেনকে রাজশাহী জেলায় বদলি করা হয়েছে । নতুন এসপি হয়ে কক্সবাজার আসছেন ঝিনাইদহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়। উক্ত আদেশে ৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

এতে খুলনা মহানগর পুলিশ কমিশনার খন্দকার লুৎফর কবিরকে পুলিশ কমিশনার গাজীপুর মহানগর পুলিশে, উপ-পুলিশ মহাপরিদর্শক বিশেষ শাখার (এসবি) মাসুদুর রহমান ভূঁইয়াকে পুলিশ কমিশনার খুলনা মহানগর পুলিশে, উপ-পুলিশ কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুনতাসিরুল ইসলামকে পুলিশ সুপার ঝিনাইদহ জেলায়, ঝিনাইদহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামানকে পুলিশ সুপার কক্সবাজার জেলায়, রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহকে উপ-পুলিশ কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশে এবং কক্সবাজার জেলার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনকে পুলিশ সুপার রাজশাহী জেলায় বদলি করা হয়েছে।

পাঠকের মতামত

স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। ...

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...
Single Page Footer