প্রকাশিত: ১৯/০২/২০২১ ৯:৪০ এএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার জেলা প্রশাসন এর নতুন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসাবে বিদর্শী সম্বৌধি চাকমা (১৬৭২৩) কে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ১৮ ফেব্রুয়ারী জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব শেখ রাসেল হাসান স্বাক্ষরিত, ৬৯ নম্বর স্মারকে জারীকৃত এক প্রজ্ঞাপনে বিদর্শী সম্বৌধি চাকমা সহ একই পদমর্যাদার ৩ জন কর্মকর্তাকে দেশের বিভিন্ন জেলা প্রশাসনে অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।

কক্সবাজারে নতুন অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে নিয়োগ পাওয়া বিদর্শী সম্বৌধি চাকমা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ এর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসাবে ২০১৯ সালের ২৭ অক্টোবর থেকে অদ্যাবদি কর্মরত আছেন। তিনি বিসিএস (প্রশাসন) ২৯ তম ব্যাচের সদস্য।

প্রসঙ্গত, কক্সবাজার জেলা প্রশাসন এর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) পদ ২ টি অনেক আগে থেকেই শূন্য রয়েছে। এছাড়া কক্সবাজার জেলা প্রশাসন এর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহা. শাজাহান আলি’কে সিনিয়র সহকারী সচিব হিসাবে পানি সম্পদ মন্ত্রণালয়ে বদলী করা হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...
Single Page Footer