ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৪/০৮/২০২৫ ৮:১৯ এএম

কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চারজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে পুলিশ। এ ঘটনায় আতাউল্লাহ নামে এক শিশুর মৃত্যুর খবর গণমাধ্যমগুলোতে প্রকাশ পেলেও শনিবার রাতে শিশুটির পরিবার ও পুলিশ সূত্রে তার বেঁচে থাকার খবর পাওয়া গেছে।

রামু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তৈয়বুর রহমান জানান, প্রথমে মরদেহগুলোর ক্ষত-বিক্ষত অংশ ছড়িয়ে ছিটিয়ে থাকায় মনে হচ্ছিল নিহতের সংখ্যা ৫ হবে। যেহেতু নিহত যাত্রীদের পরিবার জানতো চালক বাদে তাদের চার সদস্য অটোরিকশাটিতে ছিল।

তবে ৯ বছর বয়সী আতাউল্লাহকে তার মা আসমা আরা পথিমধ্যে ঘোনারপাড়ার এলাকার একটি মাদরাসায় নামিয়ে দেন এবং দুর্ঘটনার পরে সে বাড়ি ফিরে আসে বলে পরিবারের বরাত দিয়ে জানান ওসি।
এর আগে শনিবার (২ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের রেলক্রসিং এলাকায় ঘটা এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান আতাউল্লাহর মা আসমা আরা (৩৫), তার ভাই আশেক উল্লাহ (৬), খালা রেণু আরা (৪০) ও অটোরিকশা চালক হাবিব উল্লাহ (৪৫)।

এদিকে দুর্ঘটনার পর তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে দপ্তর। এতে সহকারী পরিবহন কর্মকর্তা, সহকারী যান্ত্রিক প্রকৌশলী ও সহকারী নির্বাহী প্রকৌশলীকে সদস্য করা হয়েছে। সুত্র,কালেরকন্ঠ

পাঠকের মতামত

অর্থাভাবে থেমে যায়নি চিকিৎসা, অসহায় প্রসূতির পাশে মানবিক চিকিৎসক উখিয়ার রুমি

আবারও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন কক্সবাজারের চিকিৎসক ডা. আরিফা মেহের রুমি। সংকটাপন্ন এক প্রসূতির পাশে ...

হলদিয়া পালংয়ের প্রশাসক পদে আলোচনায় এম. মনজুর আলম

রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং জনপ্রতিনিধি হিসেবে জনসম্পৃক্ততার কারণে কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ...

বোমা আতঙ্কে ট্রেনের যাত্রা বন্ধ, তল্লাশিতে মিলল ৬৭০০ পিস ইয়াবা

বোমাসদৃশ বস্তু থাকার সন্দেহে থামানো হয়েছিল কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের যাত্রা। পরে ট্রেনটির ...

উখিয়ায় মাদকবিরোধের জেরে দুই পক্ষের গোলাগুলি, অস্ত্র-কার্তুজসহ গ্রেপ্তার ৪

কক্সবাজারের উখিয়ার পালংখালীতে দুই পক্ষের মধ্যে প্রায় ৩০ মিনিট ধরে গোলাগুলির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ...