প্রকাশিত: ২৬/০৫/২০১৮ ৭:২৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:২৫ এএম

উখিয়া নিউজ ডটকম : কক্সবাজার শহরের কলাতলীতে র‌্যাব–৭ এর অভিযানে ১৯৯৩পিচ ইয়াবা সহ এক মাদক কারবারীকে আটক করেছে।

শনিবার বিকাল সোয়া ৪টায় র‌্যাব–৭ কক্সবাজার ক্যাম্প ইনচার্জ মেজর মো. রুহুল আমিনের নেতৃত্বে এক দল সদস্য গোপন সংবাদের ভিত্তিতে কলাকলী এলাকায় অভিযান চালায়।

এসময় শহরের পাহাড়তলী আলিমাপাড়ার এলাকার মৃত লাল মিয়ার পুত্র মোঃ নেছার আহম্মেদকে (৫০) সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ১,৯৯৩ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়।

এ ব্যাপারে মেজর মো. রুহুল আমিন জানান, আটক মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রির উদ্দেশ্যে কলাতলী এলাকায় অবস্থানকালে র‌্যাব সদস্যদের অভিযানে ইয়াবাসহ হাতেনাতে ধরা পড়ে। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজুর পর কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয় বলে জানান তিনি।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer